Skip to content

গাজীপুরে ডলারসহ প্রতারক আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকা থেকে এক প্রতারককে (জিনের বাদশা) ডলারসহ আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা।

আটক মো. শাহিন (৩২) দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার গোছাহার গ্রামের মৃত শাহাজামাল মিয়ার ছেলে।

শাহিন দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে ৠাব জানতে পারে প্রতারক শাহিন তার সহযোগীদের নিয়ে অবৈধ ডলার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গাজীপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিজ উদ্দিনের বাড়িতে অবস্থান নিয়েছে।

পরে র‌্যাব-১’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে বুধবার (৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে অভিযান চালায়।

এ সময় ১০ ডলারের ৪টি, ৫ ডলারের ৬টি ও ১ ডলারের ৭৮টিসহ মোট ১৪৮ ডলার এবং ইউএস ডলারের মাপে তৈরি ৫টি কাঠের টুকরাসহ শাহিনকে আটক করা হয়।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(খ) এর (১) এর (খ) তৎসহ ৪০৬/৪১৭ দণ্ডবিধি অনুযায়ী শাহিনকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫