Skip to content

জ্বালানি তেলের মূল্য ১১ বছরের মধ্যে সর্বনিম্ন

স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি দর ৩৫ ডলারের নিচে নেমে এসেছে। এটি গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন দর। ডিসেম্বরের তুলনায় আরও ৪.২ শতাংশ দর কমে ব্র্যান্ট তেলের দর নেমে ৩৪.৮৮ ডলারে নেমে গেছে। ২০০৪ সালের ১ জুলাইয়ের পর এটিই তেলের সর্বনিু দর। মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দর ৩.৩ শতাংশ কমে ৩৪.৭৭ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। তবে তেলের দর আরও কমে ২০ ডলারে নেমে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছে গোল্ডম্যান স্যাকস। অবশ্য ওপেকের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২০২০ সালে ৭০ ডলারে পৌঁছবে তেলের দর। যদিও বেশির ভাগ বিশ্লেষকের ধারণা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। এ সময়ের মধ্যে ওপেক বহির্ভূত দেশসমূহের তেলের উৎপাদন কমে যাবে। কিন্তু তেলের চাহিদা বেড়ে যাবে। চাহিদা বাড়ার কারণেই দর বাড়বে। সোমবার ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণার পর তেলের দর কিছুটা বেড়ে যায়। সম্পর্ক ছিন্ন করার ফলে তেলের সরবরাহে ব্যাঘাত ঘটবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তেল উৎপাদনকারী দেশসমূহের সংগঠন ওপেকের পক্ষ থেকে নির্ধারিত কোটা অনুয়ায়ী তেল উৎপাদনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তেলের বাজারে ফের পতন দেখা দিয়েছে। সাধারণত তেলের দর কমে গেলে সরবরাহ কমিয়ে দর ঠিক রাখা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫