Skip to content

বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

বরিশাল: বরিশালে ওয়াসিম হাওলাদার নামে এক পলাতক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। ওয়াসিম হাওলাদার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউপির বাইলাখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ অক্টোবর নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতররের একটি দল ৫০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম হাওলাদার ও অপর দুই জনকে আটক করে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৭ নভেম্বর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আব্দুর রব তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আব্দুর রশিদ হাওলাদার ও রাসেল শরীফকে খালাস দিয়েছেন আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫