Skip to content

নুসরাত ফারিয়া ও রিয়া সেনের দ্বন্দ্ব চলছেই

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: নায়িকাদের মধ্যে চুলোচুলি আর মুখ কালাকালি মাঝে মাঝে হয়েই থাকে। কিন্তু দুই দেশের দুই নায়িকার মধ্যে এমন চুলোচুলি হবে তা কি কখনো ভাবা যায়! ভাবা না গেলেও ঘটনা কিন্তু সত্য। বলছিলাম বাংলাদেশের তরুণ ক্রেজ নুসরাত ফারিয়া আর কলকাতার নায়িকা রিয়া সেনের কথা।

দুজনেই দুই বাংলার যৌথ-প্রযোজনায় নির্মিত ‘হিরো-৪২০’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে ফারিয়াকে নেওয়া হয়েছে প্রধান অভিনেত্রী হিসেবেই। কিন্তু শুটিংয়ের মাঝপথে গিয়ে ফারিয়া জানতে পারলেন রিয়া সেনের লবিংয়ের কারণে ছবিতে তাঁর গুরুত্ব কমিয়ে রিয়া সেনের গুরুত্ব বাড়িয়ে তোলা হয়েছে। আর এতেই চটে গেলেন ফারিয়া। চটলেন রিয়া সেনও। এরপর একসঙ্গে শুটিং করলেও একজন আরেক জনের সঙ্গে কথা বলতেন না। এমনকি ফারিয়া শুটিং না করারও ঘোষণা দিয়েছিলেন। পরে কোনরকমে ম্যানেজ করলেও দুজনের মানসিক দূরত্ব রয়েই গেছে। আর তার প্রমাণ মিলল সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় প্রকাশিত রিয়া সেনের সাক্ষাৎকারেও। সেখানে তিনি ‘হিরো ৪২০’ নিয়ে কথা বললেও কোথাও ফারিয়ার নামের একটি অক্ষরও উচ্চারণ করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫