Skip to content

১০ কোটির ঘরে হৃতিক-সোনমের ভিডিও

বিনোদন ডেস্ক ॥
গত বছরের ১ সেপ্টেম্বর ইউটিউবে আসে ‘আশিকি’ (১৯৯০) ছবির জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’র নতুন সংস্করণ। এতে একসঙ্গে মডেল হন বলিউডের দুই তারকা হৃতিক রোশন ও সোনম কাপুর। তাদের রসায়ন দর্শক মাতিয়েছে। ফলে ইউটিউবে গানটির ভিডিও দেখা হয়েছে ১০ কোটি বারেরও বেশি।

পাঁচ মিনিট ব্যাপ্তির এই ভিডিওর দৃশ্যায়ন হয়েছে তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থানে। নৃত্য পরিচালনা করেছেন আহমেদ খান। নব্বই দশকের তুমুল জনপ্রিয় গানটির নতুন সংস্করণ তৈরি করেছেন ইও ইও হানি সিং। নতুন কথা লিখেছেন এবং গেয়েছেন তিনিই।

‘আশিকি’ ছবির প্রযোজক গুলশান কুমারের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ এই উদ্যোগ নিয়েছিলেন। মূল গানটি গেয়েছিলেন কুমার শানু, সুর ও সংগীত নাদিম-শ্রাবণের। এতে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগারওয়াল। ভিডিওটির সাফল্য নিয়ে টি-সিরিজের প্রধান ভূষণ কুমার জানান, ‘এটি ১০ কোটির ঘরে পৌঁছে গেছে বলে আমরা বেশ আনন্দিত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫