Skip to content

মেট্রোরেল নিয়ে আন্দোলন অযৌক্তিক: সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা দিয়ে মেট্রোরেল নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মন্ত্রী।

বৈঠকে চার বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই মেট্রোরেলের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বারবার ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। এখন নতুন করে, চার বছর পর, হঠাৎ করে দেখছি কেউ কেউ মানববন্ধন করছে। আমি বুঝি না, কেন?’

তিনি বলেন, “এ রকম একটা কাজ যদি বিঘ্নিত হয়, এটা কারো ব্যক্তির কাজ? কাজ বিঘ্নিত হলে পরে আর এ কাজ হবে না। এরপর আরো দুটি মেট্রো আছে।”

ওবায়দুল কাদের জানান, ফেব্রুয়ারির শেষের দিকেই ঢাকা মেট্রো রেলের মূল কাজ শুরু হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫