Skip to content

মাস্তিজাদে সিনেমায় ভুল কিছু করিনি: সানি লিওন

বিনোদন ডেস্ক ॥
ইন্দোকানাডিয়ান পর্নস্টার তার নতুন সিনেমা মাস্তিজাদে প্রসঙ্গে বলেছেন, মাস্তিজাদে সিনেমায় যা করেছি কোনো ভুল করিনি। আমি এবং সিনেমার পরিচালক মিলাভ জাভেরি মিলেই সিদ্ধান্ত নিয়েছি কী করা যায়। পরিচালক আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।

তিনি বলেন, দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আমি চিন্তা করছি না।

আগামী ২৯ জানুয়ারি মাস্তিজাদে সিনেমা মুক্তি পাবে। সিনেমায় ডাবল চরিত্রে অভিনয় করেছেন সানি। সানি ছাড়াও আরও অভিনয় করেছেন তুষার কাপুর এবং ভীর দাস।

সানি বলেন, আমাকে নিয়ে দর্শকদের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু আমি দর্শকদের প্রতিক্রিয়া এতো গুরুত্বসহকারে নেই না। যদি কেউ ভেবে থাকে যে আমি পর্দায় খারাপ কিছু করেছি সেটা তারা ভাবতেই পারে। আমি এটা নিয়ে কিছু বলবো না। একজন অভনয়শিল্পী হিসেবে যদি আপনি বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আসেন তাহলে আপনি ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫