Skip to content

মানুষের মত পায়রাও নাকি জুয়াড়ি!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মানুষের মতই আচরণ করে এমন প্রাণীর সংখ্যা পৃথিবীতে কম নয়। কিন্তু মানুষের এমন কিছু অভ্যাস, এমন কিছু আচরণের সঙ্গে এমন এক পাখির মিল-সত্যিই অবাক করার মত। পায়রারা নাকি মানুষের মতই জুয়াড়ি, এমনটাই দাবি গবেষকদের। পায়রার আচার-আচরণ, ভঙ্গি পর্যবেক্ষণ করে গবেষকরা আবিস্কার করেছেন কোনও বিষয়ে ‘ঝুঁকি’ থাকলে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের মত একই রকম আচরণ করে পায়রাও। জুয়াড় ক্ষেত্রেও তাই। তবে, এটা অবশ্যই সত্যি, মানুষ যে ভাবে টাকাকে মূল্য দেয় পায়রা সেভাবে ভাবে না। সেজন্য গবেষকরা পাখির খাদ্য নিয়ে এক পরীক্ষা চালায়। একটি রঙিন দরজা আর একটা জায়গায় ভাল খাবার রেখে পরীক্ষা চালানো হয়। দেখা যায় পায়ারা রঙিন দরজাকে ভাল খাবারের থেকেও বেশি ‘মূল্য’ দিচ্ছে। গবেষকরা মনে করছে, মানুষের মতই পায়রাও দরকারের থেকেও বস্তু গত জিনিসকে বেশি পছন্দ করছে। সূত্র: কলকাতা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫