Skip to content

৩ লাখ ৬০ হাজার টাকায় হজ প্যাকেজ, মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হজ প্যাকেজ-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি জাতীয় হজ এবং ওমরাহ নীতি-২০১৬ খসড়ার অনুমোদন দেওয়া হয়। সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে।

তিনি জানান, হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে কোরবানিসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। মৌলিক ও অভিন্ন খরচ ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। গতবছরের চেয়ে এবার মৌলিক ও অভিন্ন খরচ বেড়েছে ৭ হাজার টাকা।

এছাড়া সরকারিভাবে ৫ হাজার এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও মন্ত্রিসভায় জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫