Skip to content

ওয়ান-ইলেভেনের কুশিলবদের বিচার করা হবে: হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥
ওয়ান-ইলেভেনের কুশিলবদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সোমবার জাতীয়তাবদী স্বাধীনতা ফোরামের উদ্যোগে ডিআরইউতে আয়োজিত ‘১/১১ ষড়যন্ত্র: আমাদের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, ওয়ান-ইলেভেনের সময় আমি বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতাদের কাছে গিয়েছি। ফখরুদ্দীন-মইনুদ্দীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। তখন কেউ আমাকে সহযোগিতা করেনি। তদন্ত করে ওই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিচার করা হবে।

তিনি আরো বলেন, আজ দু:খ হয়, আজকের এই ঘৃণ্য দিনটিতেও বড় কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। বিএনপিও এর দায় এড়াতে পারে না।

সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার প্রমুখ।

এসময় শামসুজ্জামান দুদু বলেন, ওয়ান-ইলেভেনে যারা জড়িত ছিলেন দলের মধ্যে থাকা ওইসব কুশিলবদের তদন্ত করে চিহ্নিত করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫