Skip to content

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ ‘লাখো জনতা’র সমাগমের আশা আ. লীগের

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। সমাবেশকে ঘিরে লাখো জনতার সমাগম ঘটবে বলে আশা করছে দলটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উম্মুক্ত প্রান্তরে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন। সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সমাবেশ লাখো জনতার উপস্থিতি আশা করে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার বলেন, ‘সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি লাখো জনতার সমাবেশ ঘটবে আজ।

যুবলীগের অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র হালদার বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ সফল করতে যুবলীগ কর্মীসভা থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে আশা করি।’

জনসভায় ব্যাপক উপস্থিতি কামনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের অর্জিত স্বাধিনতার পূর্ণতা পেয়েছিল। সেই দিবসকে ঘিরে আজকের জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে প্রমাণ হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে।’ সমাবেশ সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়ছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে রোববার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত হয়। তবে ওইদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হওয়ায় সমাবেশ সোমবার করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
সোহরাওয়ার্দী উদ্যানের আজকের জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫