Skip to content

কর্মবিরতির ৩য় দিনেও অচল ঢাকা বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥
ঢাবি : অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩য় দিনের মতো কর্মবিরতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি শিক্ষক সমিতির সদস্য ড.এ জে এম শফিউল আলম ভূইয়া বাংলামেইলকে বলেন,আমাদের কর্মবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়,কর্মবিরতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও সান্ধ্যকালীন কোর্সসমূহ বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫