Skip to content

গাজীপুরে আগুনে পুড়েছে দোকান-বসত ঘর

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে বসত ঘর ও মুদি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। এতে দোকানের মালামাল ছাড়াও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার ভোর রাতে পৃথক এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনা কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল বাজার এলাকায় রাত সাড়ে ৩টার দিকে মকবুল হোসেনের মুদি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে বলে জানান হাসিবুর রহমান। এতে প্রায় ওই দোকানের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানি দাবি করেছেন। এদিকে জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ভোরে মো. শফিকুল ইসলাম ও তার ভাইয়ের টিনশেডের দুটি বাড়িতে আগুন লাগে। এতে ওই বাড়ি দুটির ১০টি কক্ষ ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মফিকুল ও তার ভাই। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. জিহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫