Skip to content

ফের ছোটবেলায় ধর্ষণের স্মৃতি উস্কে দিলেন গাগা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: আশ্চর্য সব পোশাক পরে সর্বদাই খবরে থাকেন তিনি। সঙ্গে উদ্দাম জীবনযাপন তো রয়েইছে। কিন্তু ওই সব বিচিত্র পোশাকের ভিতরে থাকা মানুষটার মন যে কতটা বড়, তা-ই দেখল বিশ্বের সিনে দুনিয়া। লেডি গাগার ক্ষেত্রে একে বলাই যায় একেবারে ‘ঙঁঃ ড়ভ নড়ী’। পপস্টার লেডি গাগা জীবনের প্রথম অস্কারের মনোনয়ন উত্সর্গ করলেন যৌনহেনস্থার শিকার থেকে ঘুরে দাঁড়ানোদের জন্য। ‘ঞরষষ ওঃ ঐধঢ়ঢ়বহং ঃড় ণড়ঁ’ গানটির জন্য ২০১৬-এ অস্কারে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সি গাগা। মার্কিন কলেজ ক্যাম্পাসে ধর্ষণ ও যৌননিগ্রহের উপর তৈরি তথ্যচিত্র ‘দ্য হান্টিং গ্রাউন্ড’-এর বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছেন লেডি গাগা। কয়েক মাস আগেই লেডি গাগা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনিও ছোটবেলায় এক প্রোডিউসারের যৌনলালসার শিকার হয়েছিলেন। গাগা-র সেই স্বীকারোক্তি সাড়া ফেলে দিয়েছিল তামাম দুনিয়ায়। এবার যৌনহেনস্থার প্রতিবাদে অস্কারের মঞ্চকেই বেছে নিলেন গাগা। লেডি গাগা সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে লিখেছেন, ‘এই মনোনয়ন তামাম বিশ্বের সব ধর্ষিত ও তাঁদের পরিবারের প্রতিবাদের কণ্ঠ। ধন্যবাদ অ্যাকাডেমি যৌননিগৃতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার জন্য। সব যৌননিগৃতদের হয়ে আমাদের এই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য অশেষ ধন্যবাদ।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫