Skip to content

রণবীর-ক্যাটের বিচ্ছেদের ঘোষণা!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: তিন বছর আগে সম্পর্কের শুরু থেকেই বরাবর শিরোনামে থেকেছে রণবীর-ক্যাটরিনার প্রেম। কখনও ছুটি কাটাতে গিয়ে মিডিয়ার ক্যামেরায় ধরা পড়া, কাপুর পরিবারে মেনে না নেওয়া সব মিলিয়ে সম্পর্ক এই ভাঙছে তো এই গড়ছে। বারবারই দুজনের ব্রেক আপের কথা শোনা গেলেও তাঁরা গুজব উড়িয়ে দিয়েছেন। তবে এ বার বোধহয় আনুষ্ঠানিক ভাবেই বিচ্ছেদ ঘোষণা করতে চলেছেন তাঁরা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, তাঁদের কার্টার রোডের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন রণবীর। রয়েছেন উইলসন অ্যাপার্টমেন্টে, ক্যাটরিনা থাকছেন নিজের সিলভার স্ট্যান্ডসের বাড়িতে। গত বছর আগস্ট মাসে ১৫ লাখ টাকা ভাড়ায় কার্টার রোডের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা।

ব্রেক আপের গুজব বার বার উঠলেও সম্প্রতি কাপুর পরিবারের পক্ষে সম্পর্ক মেনে নেওয়ার খবর সামনে আসায় তাঁদের প্রেম টিকে গেল বলেই মনে করছিলেন ভক্তেরা। বাড়ির বারান্দায় দুজনের চুমু সেই ধারণা আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত বোধহয় টিকল না রণ-ক্যাটের প্রেম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫