Skip to content

মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ।

শনিবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক টিম। আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫