Skip to content

মোবাইল ফোনে চলবে স্মার্ট জুতা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: এবার বাজারে আসছে স্মার্ট জুতা। যেটি মোবাইল ফোনে চলবে। গবেষকরা দাবি করেছেন, বিশেষ এই জুতা একবার কিনলে আর অন্য কোনো জুতা কেনার প্রয়োজন হবে না। এর কারণ, যে কোনো পায়েই ফিট হয়ে যাবে এ স্মার্ট জুতা। এর দাম ধরা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। তাছাড়া এ স্মার্ট জুতাকে ব্লু-টুথের মাধ্যমেও স্মার্ট ফোনের সঙ্গে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও ভয়েস কমান্ড ব্যবহারেও একে নিজের দখলে রাখা সম্ভব হবে। এটি তৈরি করেছে ফ্রান্সের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ জুতা ছোট-বড় হওয়ার কোনো ঝামেলা নেই। জুতাটা যে ব্যক্তিই পরুক না কেন, তার পায়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লেগে যাবে।’ শুধু তাই নয়, যে কেউ তার পোশাকের রঙের সঙ্গেও ম্যাচ করে নিতে পারবেন। অর্থাৎ চাইলে যে কোনো রং ধারণ করবে এ জুতা। এ স্মার্ট জুতায় কোনো ফিতা নেই। এর পরিবর্তে এতে রয়েছে একটি লম্বা জিভ। ‘অটোমেটিক টাইটেনিং সিস্টেমে’ এ জিভটি স্বয়ংক্রিয়ভাবে পায়ের সঙ্গে আঁটসাট হতে পারে। আবার খোলার দরকার হলে জিভটিকে মুঠোফোনের মাধ্যমে একটি কমান্ড দিয়ে খুব সহজেই পা থেকে খুলে ফেলা যায়। বিশেষ একটি অ্যাপের মাধ্যমে জুতাটিকে নিয়ন্ত্রণ করতে হবে। এ বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে লাসভেগাসে জুতাটি পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫