Skip to content

বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, সাংবাদিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহ: ময়মনসিংহের ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকায় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিমকে আটক করা হয়েছে। একই সময়ে রাসেল নামের তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের পর ওই দুজনের কাছ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

ডিবি সদস্যরা বলেছেন, গোপন সূত্রের ভিত্তিতে খবর পাওয়া যায় নাদিমের বাসায় অস্ত্র আছে পরক্ষণে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিসিক শিল্পনগরীর বাসায় অভিযান চালানো হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা নিজেদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন।

ইমারত হোসেন আরো জানান, নাদিমের বাসার নিচতলায় মিনি অস্ত্রের কারখানা ছিল। সেখান থেকে অস্ত্র কেনাবেচা হতো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫