Skip to content

প্রথম নারী প্রেসিডেন্ট পেল তাইওয়ান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন সাই ইঙ–ওয়েন। শাসক দল কুয়োমিঙতাঙ্গের প্রেসিডেন্ট পদপ্রার্থী এরিক চু–কে বিপুল ভোটে পরাজিত করেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এই নেত্রী। এখনও ভোটগণনা চলছে, তবে ফলাফলের গতিপ্রকৃতি যা, তাতে এতদিনের বিরোধী দলের নেত্রীর জয় শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীও সংবাদমাধ্যমের কাছে হার স্বীকার করেছেন। বিজেতা দলের প্রার্থী সাই ইঙ–ওয়েনের প্রাপ্ত ভোটের হার ৬০ শতাংশ, অন্যদিকে এরিক পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। তাইওয়ানের ইতিহাসে ভোটের নিরিখেও রেকর্ড করেছেন সাই। এর আগে ৫৮.৪৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলেন বর্তমান প্রেসিডেন্ট। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫