Skip to content

গাজীপুরে ৫ টাইম বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: জেলার কুনিয়া তারগাছ এলাকার বালুর মাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করে। পরে বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা এগুলো ধ্বংস করে।

তিনি আরো জানান, বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী এ ধরণের কাজ করতে পারে। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রাখা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫