স্টাফ রিপোর্টার ॥
আলতাফ মাহমুদের মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আলতাফ মাহমুদ একজন দক্ষ সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আলতাফ মাহমুদের মরদেহ দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, আলতাফের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের পক্ষে সরকার থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব মর্তুজা আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, শাবান মাহমুদসহ পরিবারের সদস্যরা।
