Skip to content

একজন একনিষ্ঠ সংবাদকর্মী হারাল দেশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ‘আলতাফ মাহমুদের মৃত্যুতে দেশ একজন একনিষ্ঠ সংবাদকর্মীকে হারাল।’

প্রয়াত এ সাংবাদিক নেতার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে ১৪ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫