Skip to content

তরুণীদের হঠাৎ শারীরিক পরিবর্তনের কারণ কী?

লাইফস্টাইল ডেস্ক ॥

ঢাকা: মুখে স্বীকার না করলেও অনেক তরুণীই স্তনের আকৃতিকে নারীদেহের গর্ব বলে মনে করেন। নারীদেহ প্রকৃতির এক জটিল কারিকুরি। অনেক সময় দেখা যায়, কোনও কোনও প্রাকৃতিক কারণেই নারীদেহে নানা অবাঞ্ছিত সমস্যা দেখা দেয়। বিশেষত, টিনএজার বা কিশোরী বয়সে। যেমন একটি সাধারণ সমস্যাই হল, টিনএজে মেয়েদের স্তন হঠাৎ বড় হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রেই স্তনের আকার এতটাই বড় হয়ে পড়ে যে তা সাধারণ মানুষের চোখে দৃষ্টিকটূ ঠেকে।
এমন সমস্যায় অনেক মেয়েই প্রথমবার পড়েন বলে ঘাবড়ে যান। প্রথম গর্ভধারণের সময়ও এমনটা হতে পারে। কিন্তু কেন এমন হয়? এর সমাধানই বা কী?
আসলে বয়ঃসন্ধির সময় নারীদেহে ইস্ট্রোজেন নামক এক ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়। যার প্রভাবে মেয়েদের স্তনের স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কিন্তু কখনও কখনও মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের অস্বাভাবিক ক্ষরণ হতে শুরু করলে স্তনের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়। এতে ভয়ের তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এ কথা ঠিক যে সমস্যাটি অস্বস্তিকর। এরকমটা হলে অনেকেই আক্রান্ত টিনএজ মেয়েটি সম্পর্কে কু-কথা বলতে শুরু করেন। সমস্যার বাড়াবাড়ি হলে চিকিৎসার প্রয়োজন আছে। অনেক সময় ইস্ট্রোজেন-বিরোধী ওষুধ ব্যবহার করে এই সমস্যায় ভাল ফল পাওয়া যায়। যোগব্যায়ামেও এই সমস্যার খানিকটা সমাধান হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫