Skip to content

ছাপা হয়েছিল সালমানের বিয়ের কার্ড!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বলিউড তারকা সালমান খান বিগ বসের এক অনুষ্ঠানে জানিয়েছেন, একবার তাঁর বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি!

সেই জন্যই কি বিয়ে নিয়ে কোনো একটা দ্বিধা রয়ে গিয়েছে সালমান খানের মনে? সেই তিক্ততার জায়গা থেকেই কি বিয়ে নিয়ে আর কিছু ভাবতেই চাননি নায়ক?

হতেই পারে! মনের মানুষের কাছ থেকে পাওয়া অপমান ভোলা সহজ নয়!

তবে, বিয়ের কথা উঠলেই সালমান অন্তত এতদিন বলতেন আইনি অসুবিধার কথা। বলতেন, ”আমি তো আইনের চোখে নির্দোষ নই। যেকোনো দিন জেলে যেতে পারি! এর মাঝে যদি বিয়ে করি সংসার পাতি, তবে আমার বউ-বাচ্চার কী হবে? কে দেখবে তাদের? আর, আমার বউ বাচ্চাকে কী বলবে- তোমার বাবা জেলে আছে?”

যুক্তিসঙ্গত কথা, সন্দেহ নেই। সেই জন্যই এবার সালমান বিয়ে করতে পারেন, সেই খবর ভাসছে বলিউডে। এখন তো তিনি আইনের চোখে নির্দোষ। সুপ্রিম কোর্টও তাঁকে রেহাই দিলে বিয়ে নিয়ে ভাবতেই পারেন তিনি!

না কি তার পরেও তিনি আটকে থাকবেন সেই পুরনো প্রেম আর না হওয়া বিয়ের স্মৃতিতেই?

যা দেখা যাচ্ছে, সালমান সে কথা এখনও ভোলেননি! এখনও সেই প্রেমিকার নাম উচ্চারণ করতে তাঁর দ্বিধা হয়। তাই বিগ বসের অনুষ্ঠানে একবারের জন্যও তাঁর নাম নিলেন না, যাঁর নাম ছাপা হয়েছিল সালমানের নামের পাশে!

অবশ্য সেটা সৌজন্য থেকেও হতে পারে! সঙ্গীতা বিজলানি এখন অন্যের ঘরণী, শুধু শুধু তাঁকে বিব্রত করা কি ভদ্রলোকের সাজে?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫