Skip to content

নাশকতার মামলায় সালাউদ্দিন বাবুর জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নাশকতার দুই মামলায় ঢাকা বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নিতৃত্বাধীন আপিল বিভাগের চারবিচারপতি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

গত বছরের ২৪ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরীবাগের বাসা থেকে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির ডাকা সরকারবিরোধী হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫