Skip to content

যুক্তরাষ্ট্রে তুষার পরিষ্কার শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে ব্যাপক তুষারঝড়ে যান চলাচলে নিষেধাঙ্গা জারির পর তুষার পরিষ্কার কাজ শুরু হয়েছে।

তুষারঝড় শেষে যান চলাচল স্বাভাবিকের উদ্দেশে রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার পর তুষার সরিয়ে ফেলা শুরু হয়।

নিউইয়র্কে ১৮৬৯ সালের পর এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র বিল দ্য ব্লাজিও।

নিউইয়র্কসহ ৫টি রাজ্যে ৯১ সেন্টিমিটার পুরু তুষারপাতের খবর পাওয়া গেছে। তুষারঝড়ে দেশটিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে নিউজার্সিতে তুষারপাতে গাড়ি ঢাকা পড়ে কার্বন মনোঅক্সাইডের প্রভাবে মৃত্যু হয়েছে মা ও ছেলের।

প্রবল এ তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে ওয়াশিংটন ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। ঘরবন্দি হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়টিকে ‘স্নোম্যাগাড্ডন’ ও ‘স্নোজিলা’ নামে অভিহিত করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫