Skip to content

শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, উপজেলার শেরপুর গ্রামের তোবারক হোসেন ও মাখনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২১ রাউন্ড রাবার ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে এসআই সুনীলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা শৈলকুপা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫