Skip to content

বৈদেশিক কর্মসংস্থান নীতিমালার খসড়া অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

শফিউল আলম বলেন, ২০০৬ সালে সংক্ষিপ্ত আকারে এরকম একটি নীতি প্রণয়ন করা হয়েছিল। এ বিষয়ে আন্তর্জাতিক নতুন নতুন আইন হওয়ায় নতুন করে নীতিমালাটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তর্জাতিক ওইসব নতুন আইনের আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে বড় পরিসরে নীতি প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করেছে। মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে।

সচিব জানান, এ নীতিমালায় ৬টি নীতিনির্ধারণী বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী কর্মীদের অভিবাসন, অভিবাসী শ্রমিকদের পারিবারিক সুরক্ষা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা ইত্যাদি।

এই নীতিমালার ফলে নিরাপদ শ্রম ও অভিবাসন সুরক্ষা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫