Skip to content

মৌচাকে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী শিশুরা উল্লাসে মেতে উঠেছে

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : ৮ম জাতীয় কাব ক্যাম্পুরীর তৃতীয় দিন শেষ হলো। অংশগ্রহণকারী কাব স্কাউটরা ক্যাম্পুরীর আকর্ষণীয় উল্লাসে মেতে উঠে। ৬-১০ বছর বয়সের শিশুরা পর্যায়ক্রমে ক্যাম্পুরীর চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় ইভেন্টে অংশগ্রহণ করে।
“আমরা করব জয়” থিম নিয়ে গত শুক্রবার থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে ৮ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পুরীর আকর্ষণীয় ইভেন্টগুলো হলো, আনন্দ সকাল, আমার তাঁবু, আমরা সবাই রাজা, গাঙচিল, মুক্ত আকাশ, বন্ধু গড়ি, আমার তাঁবু, কিডস জোন, খেলব মোরা, রতœ দ্বীপে যাত্রা, জানা অজানা আর রাতের আয়োজন ক্যাম্প ফায়ার। কাব ক্যাম্পুরী প্রচার প্রকাশনা ও ডক্যুমেন্টেশন কমিটির আহ্বায়ক সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার বলেন, এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করে একদিকে যেমন তাঁরা আনন্দ উপভোগ করেছে অন্যদিকে তাদের ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা অনুশীলনের সুযোগ পাচ্ছে।
আকর্ষণীয় ও বিচিত্র সাজে কদম ভিলেজের অংশগ্রহণকারীরা আমরা সবাই রাজা উল্লাস এরিনায় তীরন্দাজ, ডট বোর্ড, বেলুন দিয়ে ডিসকাস থ্রো, কৌটায় বল ফেলা, ভারসাম্য রক্ষা, মৎস্য শিকার, বলতে পারি, ঠিকানা খোঁজা স্টেশনে অংশগ্রহণ তাদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেয়। জবা ভিলেজের অংশগ্রহণকারী দেশীয় খেলা উল্লাছুট, দাড়িয়াবান্ধা, কাবাডি, ফুলটোকা, বৌছি, রিং চালানো, সাতচারা সহ ক্রিকেট, ফুটবল ও খো খো খেলায় মেতে উঠে। সূর্যমুখী ভিলেজের অংশগ্রহণকারীরা অজানাকে জানার উদ্দেশ্যে যাত্রা করে এবং যাত্রা পথে বিভিন্ন বাধা অতিক্রম নির্দিষ্ট গন্তব্যে পৌছায়। কৃষ্ণচূড়া ভিলেজের অংশগ্রহণকারীগণ যাত্রা করে গাংচিল নন্দন ভ্রমণে।
ক্যাম্পুরীর কদম ভিলেজের আমরা সবাই রাজা উল্লাস উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক বেগম শামছুন নাহার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ রফিকুল ইসলাম খান। বিকেলে মনযূর উল করিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শাপলা কাব রিইউনিয়ন। রিইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন প্রধান জাতীয় কমিশনার মুহঃ ফজলুর রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (উন্নয়ন) মেসবাহ উদ্দিন ভূইয়া। একই সঙ্গে বিকেলে কদম ভিলেজের অংশগ্রহণকারীরা মুক্ত আকাশ গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ, জবা ভিলেজের অংশগ্রহণকারী বন্ধুগড়ি, সূর্যমুখী ভিলেজের অংশগ্রহণকারীগণ কিডস জোন এর উন্মুক্ত মঞ্চে গান, নাচ, কবিতা আবৃতি, অভিনয় প্রদর্শনসহ ম্যাসেঞ্জার অব পিস এর জন্য শান্তির বার্তা লিখে প্রদর্শন করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন। প্রচার প্রকাশনা ও ডক্যুমেন্টেশন কমিটির সদস্য সচিব শামসুল আজাদ জানান, প্রায় ৮হাজার কচি কোমল শিশু কিশোরের অংশগ্রহনে কাব ক্যাম্পুরী আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণ পর্যন্ত চলবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫