Skip to content

অবৈধ ছিল ৬ প্রাণঘাতী পুবাইলের সেই কারখানাটি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: ছয়টি তরতাজা প্রাণ কেড়ে নেওয়া গাজীপুরের পূবাইল এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজের কারখানাটি পুরোপুরি অবৈধ ছিল। টায়ার থেকে তেল তৈরির ছাড়পত্রহীন কারখানাটি যে নিরাপত্তা ঝুঁকিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, সেই ঝুঁকিই ‘কাল’ হতে সময় নিল না কর্তৃপক্ষের অবহেলায়।

এলাকাবাসীর ক্ষোভ, গাজীপুরে এ ধরনের কোনো অবৈধ কারখানার অবস্থান নিয়ে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরের মাথা ব্যথা নেই। পরিবেশ অধিদপ্তর যদি আগে থেকে এ অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতো, তাহলে হয়তো এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। ‘বিশেষ সুবিধা’ পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের লোকজনও থাকে নিশ্চুপ। বারবার তাদের কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা কাছে দাবি করেন, পরিবেশ অধিদপ্তর থেকে কারখানাটিকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। উপরুন্ত কিছু দিন আগে ওই কারখানাকে জরিমানা করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, টায়ার থেকে তেল তৈরির স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজের কারখানাটির কোনো বৈধতা নেই। পুরোপুরি অবৈধ ছিল। কারখানাটির কোনো অনুমোদনই ছিল না। একটি কারখানা করতে যে ধরনের অনুমোদন দরকার তার কোনোটাই ছিল না এ প্রতিষ্ঠানের।

কারখানাটি প্রায় দেড় বছর আগে চালু করা হয়েছে। শিল্প কারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ কোনো সংস্থারই অনুমোদন ছিল না ওই কারখানাটির। যোগ করেন রাহেনুল।

গত ২৩ জানুয়ারি বিকেলে ওই কারখানার বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। পরদিন ২৪ জানুয়ারি ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫