Skip to content

শাহজালালে ১৬ কোটি টাকার ৩৩ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কোটি টাকা সমমূল্যের ৩২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

সোমবার রাতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, রাত সোয়া ১১টায় মালয়েশিয়া থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার (ওডি-১৬২) ঢাকায় পৌঁছে। আগেই গোয়েন্দা তথ্য ছিল ওই বিমানে চোরাচালানের স্বর্ণ আসছে।

বিমানটি আসার পর কোনো যাত্রীর কাছে স্বর্ণ না পেয়ে বিমানে তল্লাশি চালানো হয়। এসময় বিমানের সিটের নিচে লুকানো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সেগুলো কালো স্কচ ট্যাপ দিয়ে মুড়িয়ে সিটের নিচে লুকানো ছিল। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫