Skip to content

টোকিওর ফটো বুথে মুগ্ধ মানুষ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাপানের রাজধানী টোকিওর অনেক শপিং মলেই রয়েছে এধরনের ছবি তোলার ফটো বুথ। সাধারনত শপিং মলের পুরো একটি ফ্লোর জুড়ে থাকে এই বুথগুলো। এগুলোর নাম দপুরিকুরা মেশিনদ। দপুরিকুরাদ শব্দটি এসেছে দপুরিনতোকুরাবুদ থেকে। এর অর্থ দপ্রিন্ট ক্লাবদ। ক্লাব বলা হলেও এগুলো মূলত ফটো বুথ। অর্থের বিনিময়ে আপনি ও আপনার প্রিয়জন এখানে ছবি তুলতে পারেন, সেগুলোতে ইচ্ছেমত পরিবর্তন আনতে পারেন এবং ছবি প্রিন্ট করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে একটি বুথে ঢুকতে হবে। বন্ধুবান্ধব সাথে থাকলে আরও ভাল। এরপর বুথের নির্দেশনা অনুযায়ী ছবি তুলতে হবে। পুরিকুরা মেশিন আপনার বেশি কয়েকটি ছবি ছবি তুলবে। কিন্তু আসল মজা শুরু হবে এরপর। আপনার সেরা ছবিটি বেছে নিয়ে আপনি সেখানে নানা ধরনের পরিবর্তন আনতে পারবেন। আর নানা ধরনের কারিকুরি করার পর ছবি হবে এরকম। পুরিকুরা মেশিনগেুলোতে নানা ধরনের থিম থাকে। টোকিওর নারী-পুরুষের কাছে পুরিকুরা মেশিন খুবই জনপ্রিয়। ছবি তোলার কাজ শেষ হলে এই মেশিন থেকে আপনার পছন্দের ছবিটি আপনি নিজেকে ইমেইল করতে পারবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫