Skip to content

পুলিশকে ব্যবহার করে টিকে আছে সরকার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পুলিশকে ব্যবহার করে বর্তমান সরকার টিকে আছে। এই সরকারের কোনো গণভিত্তি নেই। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয়না।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘খুন, গুম, হামলা, মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে বর্তমান সরকার টিকে আছে। তাইতো পুলিশ বলে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাহ! কী চমৎকার স্লোগান।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘পুলিশ নিজেদের দেশের রাজা বলে। কৃষক কেন নিজেদের রাজা বলতে পারবে না? তারাই তো উৎপাদন করে দেশের মানুষকে খাওয়ান।’

সরকারের উদ্দেশে বেগম জিয়া বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই।’

সত্যিকারের কৃষকদের নিয়ে সব পর্যায়ে কৃষক দল গঠন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫