Skip to content

টুঙ্গিপাড়ায় বাসের তেলের ট্যাংক বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বাসের তেলের ট্যাংক বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কমফোর্ট লাইন পরিবহনের ফোরম্যান পাবনার সুজানগর উপজেলার সাইফুল ইসলাম (৩২) ও গ্যারেজ মালিক মাহফুজ মোল্লা (৩০)। গুরুতর আহত সাইফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও মাহফুজকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, দুপুরে কমফোর্ট লাইনের ওই বাসের তেলের ট্যাংক মেরাতের জন্য সাইফুল বাসটি মাহফুজের দোকানে নিয়ে যান। সেখানে গ্যাসের ঝালাই দিয়ে মেরামতের একপর্যায়ে ট্যাংকটি বিস্ফোরিত হলে তারা আহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫