Skip to content

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ফেনী প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড় প্রদক্ষিণ করে মিছিলটি এসএসকে সড়কে এসে শেষ হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এটি মিথ্যা মামলা। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ মামলা দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫