Skip to content

এলিয়েনরাও বিলুপ্ত!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভিনগ্রহবাসী বা এলিয়েনদের নিয়ে নানান কথা চাউর আছে। মাঝে মধ্যে শোনা যায়, পৃথিবীতে নাকি হরহামেশাই ঢুঁ মারে তারা। কিন্তু প্রশ্ন হল, এতই যদি এলিয়েনরা আমাদের সৌরজগতে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ এলিয়েনদের দেখা পাই না কেন? এই বিষয়ে নতুন একটি বক্তব্য শোনা গেলো।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করার পর একটি তথ্য পেশ করেছেন। তাঁদের বক্তব্য, হতে পারে এলিয়েনরা ছিল। কিন্তু তারা আজ আর কেউ নেই। তার কারণ, পৃথিবী থেকে যেমন বেশ কিছু প্রাকৃতিক নিয়মেই ডাইনোসোররা বিলুপ্ত হয়ে গিয়েছে, তেমনই সৌরজগত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এলিয়েনরাও।

গবেষকদের বক্তব্য, এলিয়েন যে ছিল না, সেটা নয়। হতেই পারে, ছিল। কিন্তু এলিয়েনরা এখন আর নেই। তারা লুপ্ত হয়ে গিয়েছে প্রাকৃতিক অথবা জাগতিক কারণেই। সেইজন্যই সাধারণ মানুষ এত করেও এলিয়েনদের দেখতে পায় না। কি এই বক্তব্য মানলেন? সেটা আপনাদের বিচার।

কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের মতে এই সৌরজগতে আর এলিয়েনরা বেঁচে নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫