Skip to content

করিমগঞ্জে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ॥
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে শ্রীধর চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীধরের বাড়ি জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে।

ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান জানান, ইটনা থেকে শ্রীধরসহ ৪০-৫০ থেকে জন যাত্রী নিয়ে একটি নৌকা চামড়া বন্দর ঘাটে আসছিল। পথে বালিখলা এলাকার ঘাটে নৌকা ভেড়ানোর সময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এসময় শ্রীধর নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা শ্রীধরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫