Skip to content

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ॥
মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর সড়ক এলাকা থেকে ৯৭ পিস ইয়াবাসহ হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১১টায় ৠাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা শমসেরনগর সড়ক এলাকার শ্যামেরকোণা বাজার থেকে হাসানকে আটক করে।

আটক হাসান মৌলভীবাজার সদর উপজেলার মাথারকাপন গ্রামের আকবর মিয়ার ছেলে।

ৠাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ৠাব শমসেরনগর সড়ক এলাকার শ্যামেরকোণা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বাজারের নবাব ম্যানশন গলির আর এইচ এইচ ক্লথ স্টোরের কাছ থেকে ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসানকে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৮ হাজার ৫শ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫