ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহ শহরের আনসার ভিডিপি অফিসের সামনে শুক্রবার সকাল ৮ টার দিকে দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৫৯) নামে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। তিনি রাজবাড়ি সদর উপজেলার আল্লাদপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত ১৪ আনসার ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে জাহাঙ্গীর কর্মরত ছিলেন।
ঝিনাইদহ জেলা কমান্ডেন্ট মোঃ আহাসানুল্লাহ জানান, পিসি জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত। সে কারণে প্রতিদিনের মত আজ সকালে হাটা হাটি করার উদ্দেশ্যে বের হয়। আজ শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে পিসি জাহাঙ্গীর হোসেন ব্যায়াম করার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি অফিসের সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহনেওয়াজ মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য মটরবাইকের চালকের নাম শ্রী বাবু কুমার শর্মা। তিনি ঝিনাইদহ সদর থানার গোপিনাথপুরের বাসিন্দা। মোটর বাইকে থাকা তিন জনের মধ্যে তরিকুল ইসলামের অবস্থা গুরুতর। তরিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকিল কলেজে রেফার্ডকরা হয়।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
আপডেট :January 29, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
