Skip to content

এবার ঝিনাইদহে মোবাইল সিম নিবন্ধন বাণিজ্য !

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের শৈলকুপার ভাটোই বাজারে সিম নিবন্ধনের জন্য আদায় করা হচ্ছে ১০/২০ টাকা পর্যন্ত। স্থানীয়রা জানিয়েছেন, ঝিনাইদহের ভাটোই বাজারে রাজু বিপনী এন্ড টেলিকম নামক প্রতিষ্ঠানের মালিক গোলাম রছুল ব্যাপক হারে ১০ টাকা ও ২০ টাকা নিয়ে সিম নিবন্ধন বাণিজ্য করছে।
এ ব্যাপারে ভাটই চাদঁপুর কুলচারার মিলন, রকি, ছাবিন, জুয়েল আরও অনেকে অভিযোগ করে বলেছেন যে, প্রকাশ্যে জোরপূর্বক সিম নিবন্ধনের জন্য গোলাম রসুল টাকা নিচ্ছেন। কিছু কিছু মানুষ প্রতিবাদ করলেও তাতে যায় আসে না প্রতিষ্ঠানটির মালিককের।
দোকান মালিক গোলাম রসুল সাংবাদিককে বলেন, কিছু টাকা না নিলে দোকান চলবে কিভাবে ?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫