Skip to content

টঙ্গীতে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মোবারক হোসেন (২৮) নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি এলাকার মধু মিয়ার ছেলে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার শাহ্ জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোবারক হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান এএসআই অজিত কুমার। এ ঘটনায় শুক্রবার রাতে টঙ্গী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫