Skip to content

রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
শনিবার সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, গ্রিনিচ মান সময়ে ৩ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে। ইয়েলিজোভো থেকে ৯৫ কিলোমিটার উত্তরপূর্বে ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল।
জাতীয় ও উপসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়ার ভূগর্ভস্থ চ্যুতি রিং অব ফায়ারর কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ঐ স্থানটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত হয়ে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫