Skip to content

৬ মাসে সৌদি আরবে ২০ হাজার বাংলাদেশি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: গৃহপরিচারিকাসহ বিভিন্ন গৃহস্থালির কাজে গত ছয় মাসে ২০ হাজার বাংলাদেশি সৌদি আরবে গিয়েছেন। অনলাইন আরব নিউজকে এ কথা জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেছেন, সৌদি আরবে কাজ করতে চান এমন ৩৫ হাজারেরও বেশি মানুষকে ভিসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এখন ১৩ লাখ।

বাংলাদেশি রাষ্ট্রদূত স্বীকার করেন যে, গৃহস্থালির কাজে লোক নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ও সৌদি আরব দুই পাশেই বেশ বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করেই শ্রমিক নেওয়ার কাজটি করতে হচ্ছে। তিনি বলেন, জটিল সব সমস্যা থাকা সত্ত্বেও মাত্র ৬ মাসে বাংলাদেশ থেকে ২০ হাজার গৃহকর্মী গিয়েছেন সৌদি আরবে।

গোলাম মসীহ বলেন, সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফ্রেজ আল হাকাবানির সঙ্গে ৩১ ডিসেম্বর তার বৈঠক হয়। ওই সময় দুই পক্ষই গৃহকর্মী নিয়োগের বিষয়ে একমত হন। ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সম্মত হয় সৌদি আরব। এ সময়ে তারা দক্ষ গৃহকর্মীর জন্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে একমত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫