Skip to content

কাপাসিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে শতাধিক ফলজ গাছ কর্তন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফেটালিয়া গ্রামে গাজীপুর কোর্টের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক শতাধিক বিভিন্ন ফলজ গাছ কর্তন করেছে। এ সময় প্রতিপক্ষের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। এ বিষয়ে আঃ হাই বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গত ২৯ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টায় ওই গ্রামের বিশিষ্ট শিল্পপতি এ্যাড. মাজহারুল হক মঞ্জুর পৈত্রিক বশতবিটা সংলগ্ন জমির উপর বিভিন্ন ফলজ গাছ প্রতিপক্ষ আব্দুস সালাম ও মাসুদ হোসাইনগং অর্ধশতাধিক লোকবল সজ্জিত হয়ে এসমস্ত গাছ কর্তন করেন। এসব গাছের মধ্যে সুপারি, লিচু, নারিকেল, কাঁঠাল, আম গাছসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। এসময় বাধা দিতে গিয়ে মঞ্জুর বড় ভাই আঃ হাই (৫৫), বড় বোন হেনা বেগম (৬০), আনোয়ার হোসেন (৪৮), আব্বাস উদ্দিন (১৮) ও মোসাদ্দেক ( ১৬) আহত হন। এদের মধ্যে আঃ হাই ও হেনা বেগমকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে মঞ্জু জানান।
ওইদিন বিকালে সরেজমিনে দেখা যায়, মঞ্জু তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। বাড়ির প্রাচীরের বাইরে অর্ধশতাধিক সন্ত্রাসী প্রকৃতির লোক ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন এবং মারমুখী অবস্থা বিরাজ করছে। আতঙ্কিত মঞ্জুকে কার্যত অবরুদ্ধ অবস্থায় দেখা যায়। গাজীপুর ও কাপাসিয়া থেকে সাংবাদিক উপস্থিত হলে এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
20160129_152909
এ বিষয়ে এ্যাড. মাজহারুল হক মঞ্জু জানান, ওই জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র আদালত, গাজীপুরে (মোকদ্দমা নং ১২৯৭/২০১৪) ১৪৪ ধারায় মোকদ্দমা রয়েছে। তদন্ত প্রতিবেদন আমাদের পক্ষে। তারপরও প্রতিপক্ষ আইন অমান্য করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় শতাধিক বিভিন্ন ফলের গাছ কর্তন করেন। তাছাড়াও আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
প্রতিপক্ষের আব্দুস সালাম ও মাসুদ হোসাইন জানান, আমাদের বাড়িতে চলাচলের জন্য রাস্তার প্রয়োজন। আপোষে রাস্তা দিচ্ছেন না বিধায় গাছ কেটে রাস্তা নির্মাণ করবো।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর ১২টার দিকে মঞ্জুর প্রতিপক্ষরা ট্রাক যোগে জোরপূর্বক কেটে ফেলা গাছ গুলো লুটপাট করে নিয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫