Skip to content

কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, উপজেলার মেগুরখিদ্দা গ্রামের ১৪ বছর বয়সী মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করেন আব্দুল মমিন। খবর পেয়ে ওই গ্রামে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫