Skip to content

বিএনপি কার্যালয়ে ছাত্রদলের হামলা, ভাঙচুর ও আগুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এসময় তারা ছাত্রদলের কার্যালয়েও আগুন ধরিয়ে দেয়।

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি মিছিল নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায়।

ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ চলছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

‘এলাকা প্রীতি অর্থ-বাণিজ্য ও পকেট কমিটি মানি না মানবো না’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে এক ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচ তলায় দলের সামগ্রী ও বিক্রয় কেন্দ্র ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের কলাপসেবল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি।

এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনটি মোটরসাইকেলে দেয়া আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫