Skip to content

দেশের মানুষের ওপর চেপে বসেছে সরকার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ॥
অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের ওপর চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার নির্বাচিত সরকার না হয়েও দেশের জনগণের ওপর আইন ও শাসন চাপিয়ে দিচ্ছে। যে কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন আচরণ করছেন, জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে।’ তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব শাহজাহান, নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫