Skip to content

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ: নিহত ৬

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ভারতের হায়দ্রাবাদে একটি ওষুধ কারখানার বিস্ফোরণে ৬ শ্রমিক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শ্রমিকদের মধ্যে চারজন ছত্তিশগড় এবং দুজন অন্ধ্রপ্রদেশের বলে জানা গেছে। আহতদের দ্রুত কাছের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে শহরের মহেশ্বরামের মানখাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এসিটা ফার্মা অ্যান্ড ড্রাগস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাকার খানা ঘিরে আন্দোলন শুরু করেন ।

পুলিশ জানায়, বিস্ফোরণের ফলে বড় ধরনের অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়। এ সময় চুল্লির কাছে থাকা ৬ শ্রমিক নিহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫