Skip to content

উচ্ছ্বসিত ইয়ামি, নার্ভাসও!

বিনোদন ডেস্ক ॥

একই সঙ্গে উচ্ছ্বাস ও নার্ভাস হলে কেমন লাগে? ইয়ামি গৌতম এখন ভালোভাবেই বুঝতে পারছেন এটা। ‘কাবিল’ ছবিতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তবে এমন একজন সুপারস্টারের পাশে কাজ করতে হবে ভেবে নার্ভাসও ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

‘জাজবা’খ্যাত সঞ্জয় গুপ্তর পরিচালনায় ‘কাবিল’ ছবিতে ‘ব্যাং ব্যাং’ তারকা হৃতিকের সঙ্গে দেখা যাবে ইয়ামিকে। এটি প্রযোজনা করবেন ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) বাবা রাকেশ রোশন।

দক্ষিণের চলচ্চিত্রে দুই-তিনটি কাজ করলেও ২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে এসে পরিচিতি পান ইয়ামি। তিনি বলেছেন, ‘আমি খুব উচ্ছ্বসিত। এমন বিরাট সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। হৃতিকের সঙ্গে জুটি বাঁধতে পেরে আমি ভাগ্যবতী। আমরা একফ্রেমে থাকবো ভেবে নার্ভাসও লাগছে।’

ইয়ামি যোগ করে পিটিআইকে আরও বলেন, ‘হৃতিকের সঙ্গে আগে কখনও দেখা হয়নি। তবে বরাবরই তার কাজ ভালো লেগেছে। তিনি ভারতের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম। তার সঙ্গে কাজ করাটা অসাধারণ ব্যাপার হবে এটা বুঝতে পারছি। এখন সেদিকেই তাকিয়ে আছি। তার কাছ থেকে কিছু শিখতে পারলে ভালো লাগবে।’

হৃতিক সম্প্রতি টুইটারের মাধ্যমে ছবিটিতে তার ও ইয়ামির কাজ করতে যাওয়ার কথা নিশ্চিত করেন। ৪২ বছর বয়সী এই অভিনেতা এখন আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’র কাজ করছেন।

এদিকে সঞ্জয় গুপ্ত সর্বশেষ পরিচালনা করেন । অন্যদিকে ইয়ামিকে সামনে দেখা যাবে ‘সনম রে’ নামের রোমান্টিক ধাঁচের ছবিতে। এতে তার সহশিল্পী পুলকিত সম্রাট ও ঊর্বশী রাউতেলা। দিব্য খোসলা কুমার পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫