Skip to content

দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স দিলেন আরফিন রুমি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: জনপ্রিয় সংগীততারকা আরফিন রুমি এবার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকেও ডিভোর্স দিয়েছেন। বেপরোয়া চলাফেরার কারণেই এই ডিভোর্স দিয়েছেন বলে দাবী রুমির। গত ৩১ জানুয়ারি তাকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। এরই মধ্যে রুমির আইনজীবী আবদুর রহিম কামরুন্নেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি জানিয়েছেন।

রুমির স্ত্রী কামরুন্নেসা, পুত্র আয়ানকে নিয়ে গত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। এই ঘটনার পর তিনি দেশে আসছেন বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার রাতেই নিরাপত্তা চেয়ে রুমির পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা।

ধৎভরহ-ৎঁসবু-১২০১২ সালে যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে কামরুন্নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর প্রেম ও বিয়ে। কামরুন্নেসাকে বিয়ে করার কয়েক মাসের মাথায় প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলায় কারাগারেও যেতে হয়েছিল রুমিকে। এরপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগে অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে যায় রুমির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫